কোনো বিশেষ প্রয়োজনে বসত ভিটার মাটি খুড়তে গিয়ে উদ্ধার হল একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। শনিবার ঘটানটি গাজোল থানার করকচ অঞ্চলের বাজে সহিল এলাকায়। জানা গিয়েছে, এই এলাকার এক বাসিন্দা সুকুমার লোহার-র জমিতে কোনো কারণে মাটি খুঁড়ছিল যসিম বর্মন নামে এক শ্রমিক। সেই জমিতে মাটি খোঁড়ার সময় উদ্ধার হয় একটি বিষ্ণুমূর্তি। তারপর তিনি খবর দেন জমির মালিক সুকুমার বাবুকে। মূর্তি উদ্ধারের ঘটনা প্রশাসনকে না জানিয়ে ওই দিন পূজার্চনা করে। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার সকালে ওই এলাকায় যায় গাজোল থানার পুলিশ। তারপর স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।
মালদা